1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পলাশবাড়ীতে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

পলাশবাড়ীতে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: শীত বস্ত্রের প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- রাজ (৪৯৪) এর উদ্যোগে সংগঠনের ও উপজেলার দুঃস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে সাড়ে সাত শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২০ জানুয়ারী সোমবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের টাউন হল হতে এসব শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহবায়ক ও বগুড়া মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিঠুল।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মুশফিকুর রহমান রিপন এর সভাপতিত্বে ও অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব সরকার বকুলের পরিচালনায় এ অনুষ্ঠানে হিসাবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট , পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী অভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল আলম।

আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন , সদস্য সচিব রাজু আহমেদ , গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক শহিদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট