1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বাগমারার ৬ আ.লীগ নেতাকর্মী জেলহাজতে - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বাগমারার ৬ আ.লীগ নেতাকর্মী জেলহাজতে

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী : রাজশাহীর বাগমারার সদর ভবানীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদেেেক গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা,ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলার সদর ভবানীগঞ্জ পৌরসভার আব্দুস সালাম,হামিরকুৎসা ইউনিয়নের মাঝগ্রাাম গ্রামের রিপন ইসলাম,গোয়ালকান্দি ইউনিয়নের রামরামার জলপাইতলা গ্রামের আতাব উদ্দিন,গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের নাইম রহমান,ও একই গ্রামের তোফাজ্জল হোসেন।

এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান,গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতন হয়। ওই আন্দোলন চলাকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায় ছাত্র-জনতার ওপর। এই হামলার সময় কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এছাড়া ওই সময় তাদের হত্যার উদ্দেশে গুলি চালানো হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালামসহ আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মীর নামে বাগমারা থানায় পৃথকভাবে মোট ছয়টি মামলা দায়ে করা হয়।

এ মামলায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শনিববার রাতে ছাত্র-জনতার ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ৫ জন ও অজ্ঞাত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রবিবার (১৯ অক্টোবর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে রাজশাহী জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট