1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদী সদর প্রেস ক্লাব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

নরসিংদী সদর প্রেস ক্লাব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি: ঃ গত ১৬ জানুয়ারি ক্লাব প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ কাউছার হোসাইন। প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও মানবতার ফেরিওয়ালা রাশেদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক এবিএম আজরাফ টিপু।

সভাটি পরিচালনা করেন দি ফাইন্যান্সিয়াল পোস্ট পত্রিকার নরসিংদী প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু । উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী খোকা , ডাক্তার শরিফ মিয়া। নরসিংদী জেলা আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও নরসিংদীর সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান পিটু। ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।

অন্যান্য উপস্থিতি ছিলেন নরসিংদী সদর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক নরসিংদীর নব কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ শাহিন চৌধুরী,প্রচার সম্পাদক মাইনুদ্দিন সরকার,দপ্তর সম্পাদক রেজাউল করিম। ক্রাইম রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ সিএনএন টিভির প্রতিনিধি কামাল উদ্দিন সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য আলতাব হোসেন, তালাত মাহমুদ, রাসেল মাহমুদ, কামাল মিয়া এবং ক্লাব সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মানবতার ফেরিওয়ালা রাশেদুল ইসলাম আজাদ বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নরসিংদী সদর প্রেস ক্লাব। আমি নরসিংদী শহরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চাই এবং সর্ব শ্রেণীর মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আমি সকলের দোয়া চাই ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট