1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় আনজুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

রূপসায় আনজুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: খুলনার রূপসায় আনজুমান মফিদুল ইসলাম ঢাকার উদ্যোগে ইলাইপুর আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে ১৫ জানুয়ারি বুধবার বিকাল ৫টায় গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবং সন্ধায় নৈহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোটর্স ক্লাবে এডিপি উপজেলা পরিষদ তহবিল থেকে ক্রিড়া সামগ্রী বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও ক্রিড়া সামগ্রী বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ সরকার। নারায়নগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও সাবেক যুগ্ম-সচিব এসএম হারুনার রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোঃ ফিরোজ শাহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) অপ্রীতিম কুমার চক্রবর্তী, মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকর মোঃ রবিউল ইসলাম পলাশ, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, আনজুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য সচিব এসএম আরিফুল ইসলাম রিপন, যুগ্ম-আহ্বায়ক এড. মোঃ শফিউল আলম সুজন, সদস্য মিজানুর রহমান ডিকেন, এড. বিল্লাল হোসেন, শাহ মোঃ আব্দুল হাই, জেলা তাতী দলের যুগ্ম-আহ্বায়ক এস এম সাইফুল ইসলাম রিমন, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট