1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিং - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায়

সিংড়ায় সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিং

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় রাতের আঁধারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার মাঝরাতে চামারী ইউনিয়নের বিলদহর বাজারের বিভিন্ন দোকানের দেয়ালে এবং ব্রিজের ওপর পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়। এতে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পোস্টারগুলোতে লেখা হয়, ‘২ জানুয়ারি-২০২৫ পার্টি-প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ সিকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করুন। কমরেড সিরাজ সিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন তার দুর্বলতা এবং ত্রুটিকে অতিক্রম করুন। গ্রামাঞ্চল কৃষি বিপ্লব ও গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন। মার্কাসবাদ-লেলিনবাদ মাওবাদ- জিন্দাবাদ।’ কেন্দ্রীয় কমিটি পূর্ববাংলা সর্বহারা পার্টির অপর সাঁটানো পোস্টারে লেখা রয়েছে- সর্বহারা পার্টির ৫ম জাতীয় কংগ্রেস ২০২৪-এর ডাক, মার্কন পশ্চিমা সাম্রাজ্যবাদের দালাল ও সেনা-এনজিও-বুদ্ধিজীবী-বড় ধনীদের ‘অন্তর্র্বতী সরকার’ শ্রমিক-কৃষক-সাধারণ জনগণের সরকার নয়, বিপ্লবী গণক্ষমতা প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা, মাওবাদীগণ, ঐক্যবদ্ধ হোন! পূর্ববাংলার মাওবাদী আন্দোলনের পাঁচ দশক অভিজ্ঞতার সারসংকলন করুন! গ্রাম-ভিত্তিক গণযুদ্ধ গড়ে তুলুন। মার্কিন, চীন, রশিয়া, ইইউসহ সব সাম্রাজ্যবাদ-নিপাত যাক! ভারতীয় সম্প্রসারণবাদ-নিপাত যাক! মাওবাদ-জিন্দাবাদ। নয়া গণতান্ত্রিক বিপ্লব-জিন্দাবাদ গণযুদ্ধ-জিন্দাবাদ।

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম বলেন, হঠাৎ রাতের আধাঁরে বিলদহর বাজারে সর্বহারা পার্টির নামে পোস্টারিংয়ে জনমনে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সিংড়া থানার ওসি  এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথা বলে গেছেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ঘটনা জানার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মাঝে কোনো ভয় বা আতঙ্ক নেই। তাদের সাথে কথা বলেছি। জড়িতদের খুঁজে বের করতে কাজ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট