1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি সুস্থ সমাজ গড়ে তুলি অভিযান শুরু - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি সুস্থ সমাজ গড়ে তুলি অভিযান শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: নিজের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, সুস্থ সমাজ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫” উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির আহবায়ক ও সদস্যবৃন্দ, ভিজিল্যান্স কমিটির সদস্যবৃন্দ, কলেজের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।

অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে কলেজ প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবার অংশগ্রহণের উপর গুরুত্তারোপ করেন। তিনি আরও বলেন পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে এবং পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি পায়। এই কর্মসূচিটি বছরব্যাপী চলমান থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরাও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে শিক্ষার্থীদেরকে তাগিদ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট