1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় সড়ক দুর্ঘটনা রোধে ১৯৫ জন পেশাদার চালককে বিআরটিএ'র প্রশিক্ষণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় সড়ক দুর্ঘটনা রোধে ১৯৫ জন পেশাদার চালককে বিআরটিএ’র প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান, খুলনা ব্যুরো থেকেঃ সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিআরটিএ খুলনা এর উদ্যোগে গতকাল ৬ই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৯৫ জন পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০১ দিনের জন্য রিফ্রসার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খুলনা বিআরটিএ কার্যালয় শিরোমণি বাদামতলা নিজস্ব ভবনে প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিআরটিএ খুলনা সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বিআরটিএ খুলনা সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উসমান সরওয়ার আলম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের অপরিচালক (ইঞ্জিঃ) মোঃ আতিকুর রহমান, খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা: অনিন্দ্য কুমার সাহা,কেএমপি ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক মাহমুদে আলম, বিআরটিএ খুলনা সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

উক্ত কর্মশালায় শীতকালে ,ঘনকুয়াশায় গাড়ি চালানোর বিষয়ে ড্রাইভারদেরকে গাড়ির সর্বোচ্চ ৪০ গতিসীমা, ওভারলোড না দেয়া, ওভার স্পীডে গাড়ি না চালানো, ওভার কনফিডেন্স না হওয়া সহ দেশের ট্রাফিক বিভাগের প্রচলিত আইন মেনে চলা সম্পর্কে সঠিকভাবে দিক নির্দেশনা দেয়া হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট