1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে অসহায় ১০০ মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

তানোরে অসহায় ১০০ মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের সুমতি দাস বয়স ৬৫ বছর হবে স্বামী অনেক আগে মারা গেছেন। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ বয়সে এক সময় ছেলের বাড়িতে এক সময় মেয়ের বাড়িতে থাকেন। অভাবের সংসারে টানা পোড়নও চলে। অনেক জনকে বলেছেন একটি কম্বল দেয়ার জন্য কেউ তাকে দেয়নি। অবশেষে বসুন্ধরা শুভসংঘের তানোর উপজেলা কমিটির সদস্যদের কাছ থেকে তিনি ১টি কম্বল পেয়েছেন।

সুমতি দাস বলেন, কম্বলটি পেয়ে আমি অনেক উপকৃত হলাম। রাতে কম্বলটি গায়ে দিয়ে ঘুমাবো। হঠাৎপাড়া গ্রামের রুপজান বলেন,” অনেক ঠান্ডা। কম্বলটি আমার খুব দরকার ছিলো। তোমরা আমাক দিলেন। আল্লাহ তোমাদের ভালো করবে।” সুমতি, রুপজান ছাড়াও মহিফুল, রেজিয়া, আতরজান, শহিদুল ইসলামসহ অনেকে বলেন, বসুন্ধরা শুভসংঘ সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের তালিকা তৈরি করে যে ভাবে আমাদের কম্বল দিয়ে সহায়তা করলো আমরা তোমাদের অনেক দোয়া করছি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বসুন্ধরা শুভসংঘ রাজশাহীর তানোর উপজেলা শাখার উদ্দ্যোগে এলাকার অসহায় ১০০জনকে কম্বল বিতরণ করা হয়। বিতরনী অনুষ্ঠানে শুভসংঘের তানোর উপজেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভসংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম,তানোর থানা মোড়ে ব্যবসায়ী শহিদুল ইসলাম নান্টু, শুভসংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কালের কন্ঠ তানোর প্রতিনিধি টিপু সুলতান, শুভসংঘ তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম শাহ্, প্রমুখ। এসময় শুভসংঘের কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মিজানুর রহমান মিজান বলেন, এলাকার অসহায় লোকজনদের জন্য বসুন্ধরা শুভসংষ কম্বল বিতরণের যে উদ্দ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। শুভসংঘ তানোর উপজেলা কমিটির সাথে আমরা একাকিত হয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করবো ।

তানোর থানা ওসি বলেন, বসুন্ধরা শুভসংঘ যে কাজটি আজ করছে সে কাজ তানোর বাসীর জন্য উপকারী। বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির সভাপতি দোলোয়ার হোসেন বলেন, শুভ কাজে সবার পাশে শ্লোগান নিয়ে আমরা মাঠে নেমেছি। আমি মনে করি তানোরের বিত্তবানরা যদি আমাদের সঙ্গে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের আরো সহজ হবে। আমরা ভালো কাজে সব সময় সঙ্গে থাকবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট