1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাইবান্ধার  নলডাঙ্গাকে উপজেলা ঘোষণা এলাকাবাসির প্রাণের দাবি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

গাইবান্ধার  নলডাঙ্গাকে উপজেলা ঘোষণা এলাকাবাসির প্রাণের দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: শাহাদাৎ হোসেন খোকন/মোছাঃ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে…

নলডাঙ্গা সাদুল্যাপুর উপজেলার একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ স্থান ও ব্যাবসয়িক কেন্দ্র বটে। াশক্ষা দীক্ষায় এগিয়ে আছে নলডাঙ্গ। সরকারি ও বেসরকারি ও ব্যাক্তিগত পর্যায়ে অসংখ্য স্কুল কলেজ, মাদ্রাসা গড়ে উঠেছে। এএলাকায় শিক্ষার হারও সন্তোষজনক। যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে ভাল। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছেও ব্যাপকভাবে।নলডাঙ্গায় প্রথম শ্রেণির রেল স্টেশন ও রয়েছে। যে কারণে দৈনিক হাজার হাজার মানুষ এজনপদের উপর দিয়ে চলাচল করে। এছাড়াও নলডাঙ্গাকে পৌরসভায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সবদিক বিবেচনা করে নলডাঙ্গাকে অচিরেই উপজেলা ঘোষণা করা উচিত।এ দাবি নলডাঙ্গাবাসির প্রাণের দাবি।

গাইবান্ধা  জেলার নলডাঙ্গা ফায়ার সার্ভিস ডাকবাংলো ভবন নির্মাণ করা প্রয়োজন। নলডাঙ্গা একটি ঐতিহাসিক স্হান। এখানে তুলসী লাহিড়ী জন্মস্থান ছেড়া তাঁর ও দুঃখনী নামে ২ টি নাটক ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে, ছেঁড়া তার ও পথের পথিক ১৯৪৮ সালে নাটকটি রচয়িতা হয়।

নলডাঙ্গা একটি ফায়ার সার্ভিস ও ডাকবাংলো, একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন । নলডাঙ্গা থেকে সাদুল্যাপুর দূরত্ব ১১ কিলোমিটার নলডাঙ্গা থেকে সাদুল্যাপুর হাসপাতালে যেতে অনেক সময় রোগীর মৃত্যু ঘটে, তাই নলডাঙ্গায় সরকারীভাবে ৫০ বেডের হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন।

নলডাঙ্গা যেহেতু ব্যবসায়িক কেন্দ্র সেহেতু এখানে ৪ হাজার অধিক দোকানপাট রয়েছে। সঙ্গত কারণে নলডাঙ্গা  বাণিজ্যিক এলাকায় জানমালের নিরাপত্তার জন্য, নলডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্যা জমি অধিকরণ করা অতীব প্রয়োজন।  নলডাঙ্গায় বহুতল বিশিষ্ট ডাকবাংলো  ভবন নির্মাণ করা প্রয়োন বলে এলাকাবাসি মনে করে।  ভবন না থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ ভ্রমণ করে আসা অতিথিদের নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই নলডাঙ্গা সরকারী হাসপাতাল ফায়ার সার্ভিস ও ডাকবাং লো ভবন নির্মাণ করা প্রয়োজন। এখন নলডাঙ্গা এলাকাবাসির উপজেলা ঘোষণা প্রাণের দাবি।সংশ্লিষ্ট মন্ত্রণালয় জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এবং প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নলডাঙ্গাকে উপজেলা হিসেবে ঘোষণা অচিরেই দিবেন বলে গাইবান্ধাবাসির আত্ম বিশ্বাস। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট