1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় পৃথক আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

পত্নীতলায় পৃথক আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকাল ৩ টায় নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান সমর্থিত নেতাকর্মীরা নজিপুর সরদার পাড়া মোড় এলাকায় বিএনপির পার্টি অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নজিপুর বাসস্ট্যান্ড প্রদিক্ষন করে পার্টি অফিসে এসে আলোচনা সভা করেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সামসুজ্জোহা খান, জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি।এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের নেত্রী মরিয়ম বেগম শেফা, বিএনপি নেতা আক্কাস আলী, দুলাল হোসেন, বায়জিদ রায়হান শাহিন,এ জেড মিজান, শ্রমিকদলের নেতা সাগর হোসেন,থানা ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপি ও ছত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টায় বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা ছাত্রদলের নওগাঁ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসানের নেতৃত্ব নজিপুর বাসস্ট্যান্ড মাতাজি রোড এলাকায় বিএনপির পার্টি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নজিপুর সরকারি কলেজ প্রদিক্ষন করে নজিপুর বাসস্ট্যান্ডে গোলচত্বরে সমাবেশ করেন।

এ সময় বক্তব্য রাখেন সাবেক মেয়র আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, ছাত্রদল নেতা রাকিবুল হাসান প্রমূখ।এ সময় উপজেলা বিএনপি ও ছত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট