1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় সীমান্তে অপরাধ প্রতিরোধে জনসচেতনতায় ১৪ বিজিবি'র মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

পত্নীতলায় সীমান্তে অপরাধ প্রতিরোধে জনসচেতনতায় ১৪ বিজিবি’র মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)এর আয়োজনে আন্তঃসীমান্ত অপরাধ সংক্রান্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র আওতাধীন কালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতআনা বাজার সংলগ্ন ফুটবল মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস ।

সভায় অন্যান্যদের মধ্যে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিজিওএম, অফিসার ইনচার্জ, ধামইরহাট থানা, ধামইরহাট ইউপি চেয়ারম্যান, মেম্বার, বিজিবি কোম্পানী/বিওপি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সীমান্তবর্তী আনুমানিক ৬০০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার ও মাদকদ্রব্য চোরাচালানের কুফল এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে করণীয়/বর্জনীয় সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা হয়। প্রধান অতিথি সভায় নওগাঁ জেলার প্রায় ৬৭ কিঃ মিঃ সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট