1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন উদ্যোক্তা মেলা ২০২৪ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাচোলে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন উদ্যোক্তা মেলা ২০২৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ আঃ রহমান মানিক, সিনিয়র ষ্টাফ রিপোর্টার………..
নাচোলে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলায় শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার, বেলা ১১টায় নাচোল মহিলা কলেজ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন হয়। বেসরকারিভাবে প্রথমবারের মত এ মেলা আয়োজন করেছে নাচোল ক্রয় বিক্রয় সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম।
নাচোল মহিলা কলেজের উপাধাক্ষ্য আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম। অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও সাদা মনের মানুষখ্যাত জিয়াউল হক।
মেলায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাচোল ক্রয় বিক্রয় সোসাইটির এ্যাডমিন মোবাস্বর তানজিম সাদ। এছাড়াও এসিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলি, বিশিষ্ট ব্যবসায়ী লালী ও মাইনুল ইসলাম, বিভিন্ন ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে চাঁপাইনবাবগঞ্জের পরিচিত মুখ ড্রিম পেজের কনটেন্ট ক্রিয়েটর মিলন এ মেলায় উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে উদ্বোধক জিয়াউল হক জানান, নাচোলের মত জায়গায় এমন আয়োজন আমাকে অবাক করেছে। এমন আয়োজনে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, গ্রামের পণ্য শহরের লোকেরা ভোগ করতে পারবে, ফলে গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। ইলেকট্রনিক্স, ক্যাফে, বিভিন্ন খাবার ও নাস্তার স্টল, শাড়ি, কাপড়, নকশিকাঁথা, মাটির তৈরি জিনিসপত্রসহ মেলায় ২৭টিরও অধিক স্টল এবার অংশগ্রহণ করেছে।
এছাড়াও মডার্ন ইসলামী ক্লিনিকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন শাকিল রেজা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট