1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী: মশিউর রহমান - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী: মশিউর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মানিক,দুর্গাপুর প্রতিনিধি: আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উদ্যোগে বড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমীর অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে ও মাস্টার আব্দুল খালেকের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই প্রত্যেক জামায়াত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। তিনি তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশে হানাহানি, দখলদারিত্ব ও চাঁদাবাজির ঘটনা উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আহমদ উল্লাহ, উপজেলা আমীর মাষ্টার সাইফুল ইসলাম, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল কাদের, আব্দুল্লাহিল কাফি, আব্দুল আজিজ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট