1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে থানা পুলিশের মাসিক আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

ভোলাহাটে থানা পুলিশের মাসিক আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
ক্যাপশনঃ ভোলাহাটে থানা পুলিশের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসি শাহিনুর রহমান। পাশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখার দৃশ্য।
প্রতিনিধি, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে থানা পুলিশের আয়োজনে ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী, সার্ভিস হেল্প ডেক্স উপলক্ষ্যে মাসিক আলোচনা সভা ও সেবা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
“সেবাই পুলিশের ধর্ম” এ স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শাহনাজ খাতুন, থানার এসআই কামাল হোসেন, ইউপি সদস্য ও ইউপি বিএনপির সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মেম্বারসহ গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মূলতঃ সর্বস্তরের জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রেখে নারী, শিশু নির্যাতন, বাল্যবিবাহ বন্ধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে আসছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট