1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার। ২১ ডিসেম্বর শনিবার সকাল সোয়া ১১ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে বেলপুকুর থানাধীন জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরী পুলিশ নিরাপদ নগরী নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময় মানবিক কাজ করে থাকে। এ কাজের অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হলো। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি। যেকোনো প্রয়োজনে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনএক্স রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: নাছির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মধুসুদন রায়সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট