1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রাব্বানী, হরিপুর প্রতিনিধিঃ দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় অদ্য ৯ই ডিসেম্বর সোমবার সকাল ১০ঃ৩০মিনিটে আন্তর্জাতিক দুর্নীতি দিবস -২৪, উপলক্ষে মানববন্ধন সহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান খান, জনাব মোঃ সেলিম রেজা তালুকদার, সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি হরিপুর। উপজেলা কৃষি কর্মকর্তা , মো:রুবেল হোসেন, প্রজেক্ট অফিসার ওয়াল্ড ভিশন বাংলাদেশ  মোছাঃরুমা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মোছাঃজাকিয়া সুলতানা ,বীর মুক্তিযোদ্ধা শ্রী নগেন কুমার পাল মুক্তিযোদ্ধা কমান্ডার,বাংলাদেশ জামায়াতের উপজেলা সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় পার্টি দলের সভাপতি শাবানা বেগম হরিপুর উপজেলা শাখা , হরিপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তা বাদী দলের সভাপতি, মোঃজামাল উদ্দিন এবং বিভিন্ন দপ্তরের অফিস সহকারী সহ সকল ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় প্রধান অতিথি জনাব মোঃ আরিফুজ্জামান খান বলেন,আমাদের দেশে পরিবার থেকে শুরু করে বিভিন্ন সদর দপ্তরের দুর্নীতির ছোয়া লেগে আছে, দেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্য বদ্ধ হতে হবে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে হবে। তাই আমাদের দূর্নীতি প্রতিরোধ করতে সবাইকে সচেতন হতে হবে দূর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে।তাহলে দেশকে আরো সামনের দিকে ধাবিত করা সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট