1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব

রূপসায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥নাহিদ জামান,রূপসা, খলনা: দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে রূপসায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটি আয়োজনে ৯ ডিশেম্বর সোমবার সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তলন, মানববন্ধন ও র‍্যালী উপজেলা চত্ত্বরে এবং আলোচনা সভা উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মো: খায়রুল আলম লাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুদক খুলনার সহ পরিচালক মো.জাহিদ ফজল। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবীব,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমান।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। এসময় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, থানার সেকেন্ড অফিসার এস আই জাহিদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, যুব দপ্তরের প্রতিনিধি নাহারুল ইসলাম, প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত উল্লাহ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম, আসাদুজ্জামান, সাধারন সম্পাদক ইউশা মোল্লা, সহকারী শিক্ষক আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, অত্র কমিটির সহ-সভাপতি তৈয়েবুর রহমান, শিক্ষক শামসুর রহমান, কমিটির সদস‍্য মো: ওবায়েদ ফারাজী, ডা: শফিকুল ইসলাম, আকতার খান, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান রাজু, তরিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট