1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

সংবাদ বিজ্ঞপ্তি…………….

আগামী ০৬ আগস্ট (শনিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( কুয়েট)  ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর স্নাতক ১ম বর্ষ/ লেভেল-১ ( শিক্ষাবর্ষ: ২০২১-২০২২) সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার ( ০৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় রুয়েট কেন্দ্রের লোকাল এডমিশন কমিটির উদ্যোগে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক এক সংবাদ সম্মেলন প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

সংবাদ সম্মেলনে লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, “ চুয়েট, কুয়েট ও রুয়েট এর ¯œাতক ১ম বর্ষ /লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২১-২২) সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে আগামী ০৬ আগস্ট, ২০২২ খ্রিঃ রোজ শনিবার সকাল ১০ থেকে বেলা ০১.৪৫মি: পযর্ন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নেবে।

তিনি আরোও বলেন, “এবারে দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এ মোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)  অধীনে সকাল ১০টা থেকে দুপুর ১.৪৫ টা পর্যন্ত ৬২২ জন ভর্তিচ্ছু অংশ নেবে।

 

‘ক’ গ্রæপে ৫০০ নম্বরের গঈছ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০ থেকে দুপুর ১২.৩০ মি: পর্যন্ত এবং ‘খ’ গ্রæপে ৫০০ নম্বরের গঈছ পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অংকন সহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১.৪৫ মি: পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তিনি জানান যে , পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার  প্রবেশপত্রের হার্ডকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।

 

পরীক্ষার হলে অসুদপায় অবলম্বন বা কারো সাথে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গন্য হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরু হওয়ার পর ১ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।

 

রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট