1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সোনামসজিদ প্রেসক্লাব সেক্রেটারি - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

শিবগঞ্জের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সোনামসজিদ প্রেসক্লাব সেক্রেটারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ষ্টাফ রিপর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনামসজিদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ইফতেখার আলম। থানা পুলিশের কার্যলয়ে সাক্ষাত কালে নবগত ওসি’র হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান ।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) , মোঃ আরমান ২ নং শাহাবাজপুর ইউনিয়নের বিট পুলিশিং~ এর দায়িত্ব প্রাপ্ত অফিসার উপ-পরিদর্শক সোহেল রানা।

সাক্ষাত কালে দেশের বর্তমান বিরোধমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইফতেখার আলম। তিনি গণমাধ্যমে বলেন, শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া’র আন্তরিকতা দেখে অভিভূত হয়েছি । সাক্ষাতকালে বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে দেশের বর্তমান বিরোধমান পরিস্থিতির উপর গুরুত্ব দিয়েছেন নবাগত ওসি ।

নয়া ওসি সাংবাদিক নেতাকে বলেন পুলিশের উপর জনগনের আস্থা অর্জন এখন বড় চ্যালেঞ্জ । আস্থা ফেরাতে নিজের অর্পিত দায়িত্ব পালনে পিছপা হবোনা। নিজেদের পেশাদারিত্ব দিয়ে জনগনের জানমালের নিরাপত্তা প্রদান করা হবে ।

তিনি আরও বলেন, শিবগঞ্জ থানা পুলিশ জনগনের বিভিন্ন সমস্যা সমাধানে দেয়া হচ্ছে বাড়তি সেবা। -যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই — কোন অফিসে কি ধরনের সেবা পাওয়া যাই এবং সমস্যা সমাধান হতে পারে — সে বিষয়েও বিভিন্ন পরামর্শ দিয়ে সেবা প্রদানের মাধ্যমে আরো একধাপ এগিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।

থানা সুত্র জানিয়েছে নবাগত ওসির যোগদানের পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেবা প্রদানে আমার থানা পুলিশ অত্যন্ত আন্তরিক তিনি পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোন অন্যায়ের তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়াও মাদকের বিষয়ে নিজের স্পষ্ট বার্তা জিরো ট্রলারেন্স এবং বর্তমান সময়কে পূজিকরে আইনশৃঙ্খলার কেউ অবনতি ঘটাতে চাইলে থানা পুলিশ কে অবহিত করার অনুরোধ করেন (ওসি)। সোনামসজিদ প্রেসক্লাবের পক্ষথেকে তাকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানান ।

সোনামসজিদ প্রেসক্লাব সেক্রেটারিসহ সকল গণমাধ্যম কর্মিদের সহযোগিতা চান নবাগত ওসি । নয়া ওসিকে আশস্থ করে সোনামসজিদ মসজিদ প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক সবুজনগর পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার আলম বলেন, গণমাধ্যম কর্মিরা আপনার পাশে থাকবে । তবে আপনার মত একজন দক্ষ কর্মকর্তার কাছে -নিবেদন সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করতে এবং কোন হয়রানি না হয় বিশেষ করে এই বিষয়ে দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি। উত্তরে ওসি  নিশ্চিত করে বলেন গণমাধ্যম কর্মিরা কোন হয়রানীর স্বীকার হবেনা আমি আমার থানা পুলিশ আপনাদের পাশে রয়েছে।

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে যে সব সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার । সিদ্ধান্ত অনুযায়ী  দেশের সকল থানার ওসি পদমর্যাদার অফিসারদের বদলি করা হচ্ছে । সে ধারাবাহিকতায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন  মোঃ গোলাম কিবরিয়া ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট