1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের ৬ষ্ট খেলা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি বাগেরহাট ফুটবল একাডেমি এবং শিয়ালি সিএস মিলন একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে শিয়ালি সিএস মিলন একাদশ ২-০ গোল করে এগিয়ে থাকে । খেলার দ্বিতীয়ার্ধে আবারো শিয়ালি সিএস মিলন একাদশ ২ গোল করে ৪-০ গোলে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার ২ মিনিটের মাথায় বাগেরহাট ফুটবল একাডেমি ১ গোল করে ৪-১ এ ব্যাবধান কমালেও পরাজয় এর গ্লালি মাথায় নিয়ে মাঠ ছাড়ে এবং শিয়ালি সিএস মিলন একাদশ কোয়াটার ফাইনালে নিজেদের জায়গা তৈরি করে নেয়। বিজয়ী দলের হয়ে গোল করেন সজীব, রোজ, আপন, পিন্টু এবং বিজিত দলের হয়ে একমাত্র গোল করেন রিয়াজ।

খেলা পরিচালনা করেন, পার্থ প্রতীম মন্ডল, বিল্পব সরদার এবং নীলয় বেগ। ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত এবং সার্জেন্ট জলিল। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, প্রভাষক বাশির আহমেদ লালু, খান মেঝবা উদ্দীন সেলিম, বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, আঃ মালেক, রউফুল হক মুকুল, সাবেক ইউপি সদস্য সাজ্জাত হোসেন, ক্রীড়া সংগঠক মনির ঢালী, রমেশ দাস, আবুল কালাম আজাদ,শামীম হাসান,আলী আকবর, আয়ূব খান, মোঃ রাসেল মল্লিক, আনিসুর রহমান, আঃ রহমান, ইসলাম সরদার, শাহাজাদা আলমগীর, কালাম শেখ, ফেরদৌস, হাসান ফারাজী, জহির খান,তাহসিন প্রমূখ।

অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়। বিজয়ী দলের হাবিবুর কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়। আগামীকাল ৮ নভেম্বর শুক্রবার ৭ম ম্যাচে অংশগ্রহণ করবেন আট্টাকা স্পোটিং ক্লাব এবং খুলনা ফুটবল একাডেমি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট