1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

ধামইরহাটে টিএমএসএস অফিসে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে টিএমএসএস প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচই এন্ড এসপি) এর উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ টায় টিএমএসএস ধামইরহাট শাখা অফিসে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম হোসেন।

সভাপতিত্ব করেন নজিপুর জোনের জোনাল ম্যানেজার মাসুদ জাহেদী। স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র ঋণ (এইচইএম) গ্র্যান্ড সেন্টার টি এম এস এস এর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনের পূর্বে সেবা প্রার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেন বগুড়া টি এম এস এস (পিএইচই এন্ড এসপি) এর ডিডি সাজ্জাদ হোসেন।

বিষয়ের উপর আরো বক্তব্য প্রদান করেন রাজশাহীর এডি (ওপি৩) ওয়াহিদুজ্জামান বাবুল, নজিপুর অঞ্চলের আরএইচ আশরাফুল আলম, ধামইরহাট শাখা ব্যবস্থাপক কামাল হোসেন ও প্রোগ্রাম অফিসার সাথী আক্তার। টিএমএসএস এর সদস্যগণ মাত্র ১০ টাকায় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন এবং টি এম এস এস শাখা ব্যবস্থাপকের সুপারিশে টিএমএসএস হাসপাতালে ৩০% ডিসকাউন্টে সেবা পাবেন বলে সদস্যদের অবহিত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট