1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দোকান ঘরের মালিকানা নিয়ে সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ীতে ১ জন নিহত আহত ৩ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দোকান ঘরের মালিকানা নিয়ে সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ীতে ১ জন নিহত আহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর নামক এলাকায় দোকানঘরের মালিকানা কে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে । নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৬০) তিনি বসন্তপুর তেলিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

আহতরা হলেন নিহত কবির হোসেন এর ছেলে নূরনবী (২৮) ভাই এজাজুল (৬২) আনারুল (৪৫)আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কবির হোসান।

নিহত কবির হোসেনের ভাতিজা রফিকুল ইসলাম বলেন,বসন্তপুর মোড় এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকে আমর বাপ দাদারা এই মাটির দোকানটি করে আসছে কিন্তু প্রায় দুই বছর থেকে রহমান হাজির ছেলে কবির,মনিরুল, বাবু,নজরুল, জিয়ারুল,শানু,পিয়ারুল এরা ৬/৭ ভাই মিলে তারা মালিকানা দাবী করে কবির হোসেন দেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদ, পুলিশ ফাঁড়ি এবং সব শেষে আদালতের শরণাপন্ন হলে আদালত যার দখল তার মাটি মর্মে কবির হোসেনকে রায় দেয়। কবির হোসেন ও তার ছেলে নূর নবী দোকান মেরামতের কাজ করতে গেলে সসন্ত্রাসী রহমান হাজির ছেলে সানি,মুরশালিন,রাইহান,শিমুল বদিউজ্জামানরা কবিরদের কে হামলা চালায়। আহত হলে করিব হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়। শনিবার সকাল ৯টার দিকে তিনি মারাজান।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রস্থুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট