1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

শিবগঞ্জে নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন, শিবগঞ্জ: সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগান এবং “সমবায়ে-ই-শক্তি, সমবায়ে-ই-মুক্তি” প্রতিবাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচি পালনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ সমিতির সভাপতি সাব্বিরআহমদ , শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দোলা প্রমূখ।

প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। প

ল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়-বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট