1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইচকন্টাক্টের আয়োজনে পৌর ভবন প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক আফতাবুজ্জামান আল ইমরান।

এ সময় তিনি বলেন, পৌর এলাকার মর্দনা মহল্লায় ১ একর আয়তনের নিজস্ব জায়গায় ওপর গড়ে তোলা হয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। প্লান্টটি উদ্বোধন হলে শহরজুরে থাকবে না আগের মতো ময়লা-আবর্জনা। সেই ময়লাখানা থেকে উৎপাদন করা হবে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের প্রতিনিধি নাহিদ সুলতানা বর্ষাসহ অন্যরা।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ও শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষসহ স্থানীয় সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে পৌর নাগরিকদের মাঝে কমিউনাল বিন বিতরণ করা হয়। শেষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রালি বের করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট