1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৈষম্য বিরোধী ছাত্র ও পরিচয় সংস্কৃতির  রাজশাহীতে বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ স্মৃতি সভা  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

বৈষম্য বিরোধী ছাত্র ও পরিচয় সংস্কৃতির  রাজশাহীতে বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ স্মৃতি সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হানের পিতা মোসলেম উদ্দীন। এসময় আরেক শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হকও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, কথাশিল্পী ও সাংবাদিক ড. নাজিব ওয়াদুদ, প্রফেসর ড. শিখা সরকার, কবি সায়ীদ আবুবকর।

আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সালাউদ্দিন আম্মার,আব্দুর রহিম ও রাজশাহীর সাংবাদিক সোহেল মাহবুব,সাদিকুল ইসলাম স্বপন,জিয়াউল কবীর স্বপন প্রমুখ অনুষ্ঠানে প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড. আবু নোমান।

সভায় বক্তারা, সাংস্কৃতিক আধিপত্যবাদ, রাজনৈতিক আধিপত্যবাদকে মোকাবেলায় লেখালেখির গুরুত্বারোপ তুলেন ধরেন। বৈষম্য মুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য জুলাই বিপ্লবের চেতনায় আগামি দিনের অন্যায় অবিচার দূর্ণীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরিশেষে অত্র কলেজ ও বৈষম্য বিরোধী ছাত্ররা দ্রোহের কবিতা ও আন্দোলনের স্মৃতি মন্থন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট