1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সরকারি কৃষি সেবা ও ঋণ প্রাপ্তিতে নারী কৃষকের অন্তর্ভুক্তি শীর্ষক রাজশাহীতে কর্মশালা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

সরকারি কৃষি সেবা ও ঋণ প্রাপ্তিতে নারী কৃষকের অন্তর্ভুক্তি শীর্ষক রাজশাহীতে কর্মশালা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: সরকারি কৃষি সেবা ও ব্যাংক ঋণ প্রাপ্তিতে গ্রামীণ নারী কৃষকের অন্তর্ভুক্তি এবং বিদ্যমান চ্যালেঞ্জসমূহ শীর্ষক রাজশাহীতে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার মহানগরীর এনজিও ফোরামের সভাকক্ষে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৪ উপলক্ষে এএলআরডি এবং রুলফাও রাজশাহীর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এ সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার মো. মোহাব্বত আলী বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শবনম শারমিন, রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মো. আকরাম হোসেন।আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবরিনা নাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের অধ্যাপক ড. মোবারা সিদ্দিকা, বিএলআরআই রাজশাহীর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুকুমার রায়, উন্নয়ন সংগঠক ও নারী উদ্যোক্তা ড. ফরিদা পারভীন কেয়া উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রুরাল আন্ডারপ্রিভিলেজড ল্যান্ডলেস ফার্ম্গানাইজেশন (রুলফাও) রাজশাহীর নির্বাহী পরিচালক আফজাল হোসেন। কর্মশালার সার্বিক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) রাজশাহীর কর্মসূচি কর্মকর্তা মুবিনুর রহমান।

বক্তাগণ বলেননারী কৃষকেরা খাদ্যশস্য উৎপাদন ও জৈব কৃষি চর্চা করছেন। এর ফলে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষা, ভূমির সঠিক ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত হচ্ছে। পাশাপাশি এই গ্রামীণ নারী ও ক্ষুদ্র কৃষকেরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ভূমিকা রাখছেন। তাই কৃষি নীতিমালায় আলাদাভাবে নারী কৃষকদের পরিচয় নির্ধারনের মাধ্যমে স্বীকৃতি প্রদান, সরকারি সেবা সমূহে নারীর অন্তর্ভুক্তি ও প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল স্তরের নারীর অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট