1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে  বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।

জানা গেছে, তানোরের আমশো সোনালী সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে দুই দিনব্যাপী উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্ট ২৬ অক্টোবর উদ্বোধন করা হবে। এদিন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করবেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এবং স্বাগত বক্তব্য রাখবেন আহবায়ক ওবাইদুর মোল্লা মাস্টার।

২৭ অক্টোবর দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।

এদিকে দু”দিনব্যাপী আয়োজিত প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। শনিবার উদ্বোধনী দিনে ৮টি দলের খেলা অনুষ্ঠিত হবে ।এবং রবিবার সমাপনী দিনে ৮টি দলের খেলা অনুষ্টিত হবে। এছাড়াও ফুটবল টুর্নামেন্টে আয়োজনে সার্বিক সহযোগীতায় রয়েছেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব মোল্লা, মাজহারুল ইসলাম রনি, রাজু ও আশরাফুল ইসলামপ্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট