1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের বাদিকদের ওপর হামলার  প্রতিবাদ সভা  বাঘায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভুক্তভোগী এক পরিবার লালপুরের পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮ শিবগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহত   শিবগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহতের পরিবার পেলো আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চায় টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে কর্মশালা  শিবগঞ্জে পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে সরানো হলো দূর্গন্ধময় ময়লার স্তুপ দীর্ঘ ৭ বছর পরে হত্যা মামলার ভিকটিম আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করলো ভোলাহাট পুলিশ দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে

বাঘার ইউএনওর এডিসি পদে পদোন্নতি, শুভেচ্ছা জানালো বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ পদোন্নতি পেয়ে এডিসি হয়েছেন বাঘায় কর্মরত উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) তরিকুল ইসলাম। তার পদোন্নতিতে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিয়ে শুছেচ্ছা জানিয়েছেন বিএনপির নের্তৃবৃন্দ। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, পৌর যুবদলের দলের যুগ্ন আহ্বায়ক তহিদুল ইসলাম কালু, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান,মনিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরে আলম নান্টু,বাজুবাঘা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মমিন আলী,ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার,স্বেচ্ছাসেবক দলের জাকারিয়া সুলতান তানিম, সহ বিএনপি অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।

জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহি অফিসার হিসেবে বাঘায় যোগদান করেন তরিকুল ইসলাম। গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মাদ ইব্রাহীম আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন তরিকুল ইসলাম। তার বদলির আদেশ জারি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ।

বিএনপির নের্তৃবৃন্দ জানান, উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) হিসেবে বাঘায় যোগদানের পর তরিকুল ইসলামের জনকল্যাণমূখি কাজ সাধারন মানুষের কাছে প্রমান করেছে,সেবক হিসেবে একজন জনবান্ধব অফিসার।দেশের পট পরিবর্তনের পর একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করেছেন ধৈর্য আর নিষ্ঠার সাথে। তার কাজের মূল্যায়নে বাঘায় আরো কয়েকমাস থাকলে ভালো হতো। বাঘায় কয়েকমাস রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচির মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে বাঘার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। পদোন্নতি জনিত বদলির আদেশ হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট