1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে কুলিক নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার  - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাণীশংকৈলে কুলিক নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  কুলিক নদী থেকে রেজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছেন রাণীশংকৈল থানা পুলিশ। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই (সাতঘরিয়া) এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।  তিনি দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।  তিনি তার বাড়ি থেকে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর এলাকায় কুলিক নদীতে  ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশটি স্থানীয় এক কৃষক নদীর পাড়ে ধান কাটতে গিয়ে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে লাশটি উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট