1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ড কৃষক দলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ড কৃষক দলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার জাতীয়তাবাদী কৃষক দল ৭ নম্বর ওয়ার্ড এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী মাছ বাজারের দ্বিতীয় তলায় মিলাদ মাহফিল, দোয়া ও তবারুক বিতরণ করা হয়।

৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি সাগর বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকাশের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব এস এইচ মুন্না, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, রাজু হোসেন, রাজন ভূঁইয়া, থানা বিএনপির সদস্য শামীম ঢালী, ৭নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ৩নং ওয়ার্ড কৃষক দল নেতা সোহরাব হোসেন, মোঃ সেলিম, ৮নং ওয়ার্ড কৃষক দল নেতা সুমন ভূঁইয়া, হিরা ও সাইফুল।

এ সময় প্রিন্স, শাহ আলম পাটোয়ারী, শাখাওয়াত, মাসুদ মাষ্টার, সাইফুজ্জামানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট