1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দূর্গা পূজা উপলক্ষে শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের মন্ডপ পরিদর্শন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

দূর্গা পূজা উপলক্ষে শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের মন্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন: শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সমাজসেবা কার্যালয়, শিবগঞ্জ উপজেলার দায়িত্বরত সমাজসেবা কর্মীরা উপজেলাধীন সকল পূজামণ্ডপ গুলো পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রীঃ কাঞ্চন কুমার দাস জানান এখন পর্যন্ত পূজামণ্ডপগুলোয় শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশ রক্ষায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের মনিটরিং সেল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের (৮২৮ জন) সদস্য রুটিং দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশবাহিনী সহ গ্রাম পুলিশ,আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে পূর্ণঃ নিরাপত্তায় সুন্দরভাবে দূর্গাপূজা উদযাপন হচ্ছে বলে জানান।

মোহাঃ রাহাতুজ্জামান রাহাত, ইউনিয়ন সমাজকর্মী, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ভোলামারী চাঁদপুর দুর্গাপুজা কমিটি,বাগবাড়ি মিয়াপুর দুর্গা মন্দির,চাকলা সার্বজনীন দুর্গা মন্দির,কাশিয়াবাড়ী দুর্গাপূজা কমিটি,ধোবড়া সনাতন সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, তেলকুপি সার্বজনীন দূর্গা মন্দির,বালিয়াদিঘি সার্বজনীন গৌড় দুর্গা মন্দির, পরিদর্শন করেন।

এসময় তিনি আরোও বলেন, যেকোনো সহযোগিতার জন্য সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র পূজামণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ড সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।

পূজামণ্ডপ কমিটি জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ ও উপজেলা প্রশাসনের মনিটরিং সেলের কার্যক্রমে এবং গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট