1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় হিন্দু সম্প্রদায়ের মাঝে দাউদার মাহমুদের পূজার উপহার বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সিংড়ায় হিন্দু সম্প্রদায়ের মাঝে দাউদার মাহমুদের পূজার উপহার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ৫’শ ব্যক্তির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দাউদার মাহমুদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এসব বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খালেকুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, শ্রী জয়দেব সাহা প্রমুখ।

দাউদার মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটিকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ নানা ধর্ম ও বর্ণের মানুষের বাস বাংলাদেশে। এ দেশ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য লীলাভূমি। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

উল্লেখ্য, এ বছর সিংড়া উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার ৮১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সিংড়া উপজেলায় নাটোর জেলার সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ থাকায় সেনাবাহিনীর একটি স্পেশাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট