1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

খুলনা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা 

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট এবং পরবর্তী দুই অর্থবছরের প্রক্ষেপণ বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা ০৬ অক্টোবর রবিবার বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

মতবিনিময় সভায় বার্ষিক বাজেটের বিভিন্ন খাতের অঙ্গভিত্তিক ব্যয় তুলে ধরেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ।ঐ সভায় শিক্ষকদের জন্য টিচিং এ্যাসিস্ট্যান্স (টিএ) ভাতা, মাস্টার্স শিক্ষার্থীদের গবেষণা অনুদানের সংখ্যা বৃদ্ধি, আবাসিক হলগুলোর বিদ্যুৎ বিল আবাসিক হিসেবে প্রদান, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন ও ক্লাবসমূহকে বিভিন্ন অনুষ্ঠান বাবদ বার্ষিক অনুদান প্রদানের জন্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে তহবিল প্রদান এবং ফিল্ড ল্যাবের মেইনটেন্যান্স বাবদ অর্থ প্রদান, উন্নয়ন বাজেটে ইক্যুইপমেন্ট বাবদ থাকা অর্থের যথাযথ ব্যবহারসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে প্রফেসর ড. মো. রেজাউল করিম বার্ষিক বাজেটে উল্লিখিত বিষয়গুলো কিভাবে যুক্ত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সাথে বার্ষিক বাজেটে কোনো দিক বাদ পড়েছে কি না সে বিষয়েও নজর রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত শিক্ষকরা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ডিন ও সিনিয়র শিক্ষকদের নিয়ে বাজেট সংক্রান্ত এ রকম একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য প্রফেসর ড. মো. রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানান।

উক্ত মতবিনিময় সভায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির, ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইমদাদুল হক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ অর্থ ও হিসাব বিভাগের বাজেট শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট