1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ খুলনা ব্যুরোঃ খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে শিশুদের অংশগ্রহণে ২ অক্টোবর বুধবার সকালে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ দিকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার। উক্ত অনুষ্ঠানে আলোচক ও শিক্ষার্থীরা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণের মধ্যে কোন বৈষম্য থাকবে না। একটি সুশিক্ষিত আর সচেতন জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাকামী মাকছুদা। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ফাইজা শাহরিন, শেখ নওশিদ, মিথিলা ও হাফসা বক্তব্য রাখেন। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট