1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শাহবাজপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নতুন ভাতাভোগীদের মাঝে ব‌ই বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

শাহবাজপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নতুন ভাতাভোগীদের মাঝে ব‌ই বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: শিবগঞ্জে উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আজ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নতুন ভাতাভোগীদের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরের বয়স্ক,বিধবা,প্রতিবন্ধি ও অন্যান্য ভাতার বই বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন, মোহাম্মদ নিজামুল হক (রানা), চেয়ারম্যান; ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ।

তিনি বলেন, সমাজসেবা মন্ত্রনালয় দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। দেশের কোন মানুষই যেন জীবন জীবিকার জন্য কোন প্রকার সুযোগ-সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় তারই আলোকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ অন্যান্য ভাতা প্রদান করে চলেছে।

এই বিষয়ে ইউনিয়ন সমাজকর্মী মোঃ রাহাতুজ্জামান জানান, ইতিপূর্বে অনলাইনে আবেদন করে যারা ভাতা কার্ড পায়নি তাদের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

আব্দুল খালেক; ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ ইসমাইল হোসেন সায়েম (প্যানেল চেয়ারম্যান) ০৯ নং ওয়ার্ড সদস্য, মোঃ হুমায়ুন কবির; ০১ নং ওয়ার্ড সদস্য, মোঃ কাসেদ আলী; ০৭ নং ওয়ার্ড সদস্য, মোসাঃ রুমালী খাতুন; সংরক্ষিত মহিলা আসন ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য, মোঃ আব্দুর রশিদ; ০৫ নং ওয়ার্ড সদস্য, শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, নতুন ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট