1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস নানা আয়োজনে পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস নানা আয়োজনে পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি: ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস-২০২৪ উপলক্ষে বিনামূল্যে হার্ট ক্যাম্প, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলেক্ষ মহানগরীর বাকীর মোড় হার্ট ফাউন্ডেশনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ডাশপুকুর বাইপাশ হয়ে হার্ট ফাউন্ডেশনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ রইছ উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক।

এসময় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাঃ হবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: মো জাহিদুস সাঈদ, হার্ট ফাইন্ডেশনের নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক ডা: আবু হেনা মোস্তফা কামাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: এস.এম সানজিদুল ইসলাম সিদ্দিকী সবুজ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: এ. এস. এম সায়েম বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, হৃদপিন্ড দেহের মূল চালিকাশক্তি। তাই হৃদপিন্ডকে সুস্থ ও কার্যকর রাখতে জনপরিসরে চিকিৎসার পাশাপাশি হৃদরোগ প্রতিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নাই। হৃদরোগ চিকিৎসা সেবায় চিকিৎসকবৃন্দকে অধিকতর যত্নশীল হওয়ার আহ্বান জানান বক্তরা। আলোচনা শেষে বিনামূল্যে হার্টক্যাম্পে মোট ১০৫ জন হৃদরোগীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট