1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবার হড়গ্ৰাম ইউনিয়ন পরিদর্শনে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জামিল আক্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

পবার হড়গ্ৰাম ইউনিয়ন পরিদর্শনে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জামিল আক্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: ‘ইউনিয়নের উন্নয়নেই দেশের উন্নয়ন’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলার হড়গ্ৰাম ইউনিয়ন পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় পবা উপজেলার হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রদানের বিষয়ে খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি সকলের কথা মনোযোগের সহিত শোনেন ও বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেন, ‘ইউনিয়নের উন্নয়নেই দেশের উন্নয়ন। চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি এই ইউনিয়নে জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ে সব ধরনের সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন, হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট