1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রুয়েটে নবনির্মিত স্টিল স্ট্র্যাকচার গ্যারেজের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি………………

২৭ জুলাই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ নবনির্মিত “স্টিল স্ট্র্যাকচার গ্যারেজ” উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ফিতা কেটে “স্টিল স্ট্র্যাকচার গ্যারেজ”এর শুভ উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, যানবাহন শাখার প্রশাসক এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলাম।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক মো. মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন সহ বিভিন্ন অনুষদের ডীন,দপ্তর, বিভাগ, শাখা প্রধানগণ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থী প্রমুখ।

 

উল্লেখ্য যে, গত ২০২১ সালের ১২ ডিসেম্বর “স্টিল স্ট্র্যাকচার গ্যারেজ” প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট