1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস যথাযোগ্য মর্যাদায় বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আজমীর শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাছ্ছুম শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম আলী, আরডিও মোঃ সবুজ আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, তথ্য আপা মোছাঃ নাসরিন খাতুন ও তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রিজিয়া পারভীন।

Open photo

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস, যা নানা সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।” পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ্ব হাত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট