1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় নাশকতা বিরোধী জমায়য়েত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠে পুরস্কার বিতরণ ও গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র

বাঘায় নাশকতা বিরোধী জমায়য়েত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা(রাজশাহী) প্রতিনিধি…………………………
বাঘায় নাশকতা বিরোধী জমায়েত কর্মসুচি পালন করেছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ। রোববার (৪আগষ্ট) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে নাশকতা বিরোধী জমায়েত কর্মসুচি পালন করেন তারা। বাঘার তেঁতুলতলায় কর্মসুচি পালনকালে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রোকনুজ্জামান বলেন,এখন কোটা বিরোধী আন্দোলন নেই। মৌলবাদি বিএনপি-জামায়াত হয়ে গেছে। সরকার ছাত্রদের দাবি মেনে নিয়েছে। তাদের সাথে বসার আহŸান জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামীলীগ তথা সেখ হাসিনার শাসনামলে দেশের দৃশ্যমান উন্নয়ন-স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। আমাদের অস্তিত্ব প্রধানমন্ত্রী সেখ হাসিনা। তাই নিজেদের অবস্থান শক্তভাবে ধরে রাখতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন,আমরা শান্তি চাই,সংঘাত চাইনা। তবে আঘাত করলে ছেড়ে দেবনা। উপস্থিত ছিলেন-আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু,মামুন হোসেন,সামিউল হক নয়ন,ইউপি চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার,রবিউল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হক,ছাত্র নেতা তানজিম হাসান স্বদেশসহ দলীয় নেতা-কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট