1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় নিহতদের স্মরণে বিএনপির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরো……………………

সারাদেশে নিহত ছয়জনের স্মরণে খুলনায় গায়েবানা জানাযা নামাজ আদায় করেছে খুলনা বিএনপি। ১৭ জুলাই বুধবার দুপুরে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা পূর্ব আলোচনায় বিএনপি নেতারা বলেন, সরকার ছাত্রদের যৌক্তিক আন্দোলনে কার্যকরী ভূমিকার পরিবর্তে ঠান্ডা মাথায় বল প্রয়োগ করছে। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও গুলি বর্ষণ করে ৬ জনকে হত্যা করেছে। সরকারের উচ্চমহল থেকে ছাত্রলীগকে আন্দোলন মোকাবিলার নির্দেশ দিয়েছে।

বক্তারা বলেন, ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে ভূমিকা পালন করেছিল, আজ আওয়ামী লীগ তা করছে। স্কুল-কলেজ-বিশ্বিবিদ্যালয় বন্ধ করে ছাত্রদের আন্দোলন দমানো যাবে না। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, স ম আঃ রহমান, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবীর, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, মনিরুজ্জামান মন্টু, আ. রাজ্জাক, নাজির উদ্দিন নান্নু, অ্যাড. মোহাম্মাদ আলী বাবু, আব্দুস সালাম, আলমগীর হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, তারিকুল ইসলাম, জাফরি নেওয়াজ চন্দন, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, নেহিবুল হাসান নেহিম, এবাদুল হক রুবায়েদ, আব্দুল্লাহেল কাফি সখা, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট