1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দূর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

দূর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন: রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রাম সংলগ্ন নান্দিগ্রাম বিলে দুইটি পুকুরে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত ১৬ জুন রোববার গভীর রাতে কয়ামাজমপুর গ্রাম সংলগ্ন নান্দিগ্রাম বিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৎস্যচাষি কয়ামাজমপুর গ্রামের শ্রী মহিনি মোহন সরকারের ছেলে দেব্রত সরকার নান্দ্রিগ্রাম বিলে একটি ৩৪ বিঘা ও আরেকটি ৩৬ বিঘা পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন দেব্রত।  ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গত ১৬ জুন রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে ২ পুকুরে থাকা বহু মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

মৎস্যচাষি দেব্রত সরকার জানান, নান্দিগ্রাম বিলে ২ টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি দীর্ঘদিন যাবত। গত ১৭ জুন সকালে পুকুরের পোনা মাছ সব মারা গিয়ে পানিতে ভাসছিলো। বিষয়টি এলাকার লোকজন মুঠো ফোনে জানালে সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি মাছ সব মরে পানিতে ভাসছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই পুকুর মালিক কয়ামাজমপুর গ্রামের শ্রী মহিনি মোহন সরকারের ছেলে দেব্রত সরকার। এ ঘটনায় গত ১৭  জুন সোমবার দূর্গাপুর থানায় সাধারন ডায়েরি করেছেন। শত্রুতা করে একটি পক্ষ এতো বড় ক্ষতি করেছে বলে অভিযোগ দেব্রত সরকার।

এ বিষয় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, ওই মৎস্যচাষী থানায় এসেছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, বিষয়টি চরম অন্যায়। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট