1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন

কোটালীপাড়ার রামশীল ইউনিয়নে রাস্তা নির্মাণে বাধা, ভোগান্তিতে এলাকাবাসি

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৫৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ি টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হতে বাবু পরিমল চৌধুরী বাড়ি পর্যন্ত সংযোগ সড়ক চলাচলের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এ অভিযোগ উঠেছে ওই গ্রামের মিলন হালদারের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, খাগবাড়ি গ্রাম নিম্ন এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমায় চলাচলে ভোগান্তিতে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। ভোগান্তির কথা চিন্তা করে পরিবারের সদস্য এবং পাশের বাসিন্দাদের চলাচলের জন্য নিজ জমিতে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন যজ্ঞেশ্বর চৌধুরী। ইতিমধ্যে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলার কাজ শুরু করেন এলাকাবাসী। কিন্তু সরকারি জমির রামশীল খাগবাড়ি মৌজা নং ৬০,দাগ নং -১৭২৯ নিজের জায়গা দাবি করে নির্মাণকাজে বাঁধা দেন মিলন হালদার।এতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে গেলে ভোগান্তি পড়ে বাসিন্দারা।

যজ্ঞেশ্বর চৌধুরী বলেন, বর্ষা মৌসুমে চলাচলের সময় প্রায় ২০০পরিবার পানি বন্দি হয়ে ভোগান্তি হওয়ার কারণে আমার ৮০০ফিট জমির ওপর দিয়ে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেই। ইতিমধ্যে মাটি ফেলার কাজও শুরু করি। কিন্তু মিলন হালদার নিজের জায়গা দাবি করে রাস্তাটির কাজ করতে দিচ্ছেন না। এমনি আদালতেও একটি মিথ্যা মামলা করেছেন। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে। মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত যাতে সড়কটি নির্মাণ করে ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

যজ্ঞেশ্বর চৌধুরী তিনি আরো বলেন, রাস্তাটি সরকারি জায়গার উপর দিয়ে ৩০০ফিট হয়ে আমাদের জমির ওপর দিয়ে করা হচ্ছে। রাস্তাটি হলে এখানকার মানুষের উপকার হবে। রাস্তাটির কিছু অংশ সরকারি খাস জমির ওপর দিয়ে যাচ্ছে। মিলন হালদার সরকারি খাস জমি আনুমানিক দীর্ঘ ৫০বছর ধরে ভোগদখল করেন। তিনি তা নিজের জমি দাবি করে রাস্তাটির কাজ বন্ধ করে দেন। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত বিষয়টি সুরাহা করে রাস্তা নির্মাণের সকল বাঁধা যেন দূর করা হয়।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মিলন হালদার সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করার সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট