1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাই নদীতে উপজেলা মৎস্য অফিসের অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

আত্রাই নদীতে উপজেলা মৎস্য অফিসের অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ 

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, উপজেলা প্রশাসন , থানা পুলিশ প্রশাসনের উদ্যেগে বুধবার (৫জুন) দুপুরে আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে আট শত মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভষিভূত করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বেড়েই চলেছে। এসব জালে অবাধে ছোট ছোট মাছ ধরা হচ্ছে ফলে মাছের বংশ বিস্তারে প্রভাব পড়ছে। এত করে দেশি মাছ হারিয়ে যাচ্ছে।এতে ভবিষ্যতে দেশিয় মাছের সংকট দেখা যেতে পারে।

তিনি আরো বলেন, কারেন্ট জালের খেকে ভয়ংকর জাল এই চায়না দুয়ারী জাল। লোহার রডের গোলাকার বা চর্তুভূজ আকৃতির কাঠামোর চারপাশে চায়না জাল দিয়ে ঘিরে নতুন ফাঁদ তৈরি করে মাছ শিকার করছে কিছু মৎস্য জীবির সাথে অসাধু মাছ শিকারীরা। চায়না দুয়ারী জাল ৫০ থেকে ৮০ হাত পর্যন্ত লম্বা হয়। দেশি নানা জাতীয় ছোট মাছ এই জালে আটকা পড়ে। স্বল্প ব্যয়ে এবং অল্প পরিশ্রমে অধিক আয়ের উৎস হওয়ায় জেলেদের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই চায়না দুয়ারী জাল। মাছের এইভরা প্রজন্নন মৌসুমে মা মাছকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

অভিযান চলা কালিন সময়ে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ জহুরুল ইসলাম সঙ্গিয় র্ফোস এবং উপজেললা সিনিয়র মৎস্য অফিসের কর্মচারী বৃন্দ। পড়ে অভিযানে জব্দকৃত চায়না দুয়ারী আটশত মিটার জাল আত্রাই থানা চত্বরে আগুনে পুড়িয়ে ভূষিভূত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট