1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন,  বিশেষ প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প এবং এর বাহিরের কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিং এ ওভারপাস, প্রশস্ত রাস্তা, ড্রেন, ফুটওভারব্রিজ, কাঁচাবাজার মাকের্ট নির্মাণ সহ নগরীতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নগরীকে নান্দনিকভাবে সাজাতে আমরা কাজ করে যাচ্ছি। বড় প্রকল্পের পাশাপাশি এর বাহিরেও বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই কাজকে এগিয়ে নিতে হবে।

এ সময় রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগিদ দেন রাসিক মেয়র। সভামঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার। সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রকৌশল বিভাগের প্রকৌশলী সহ সংশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্প পরিচালক জানান, ২৯৩১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের সর্বমোট ২২৯টি প্যাকেজের মধ্যে ১৮৩টি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে এবং ৪৬টি প্যাকেজের কাজ চলমান রয়েছে। প্রকল্পের অগ্রগতি প্রায় ৬০ শতাংশের অধিক। বড় প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট