1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অস্ত্রের বড় চালানসহ ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বাঘায় অস্ত্রের বড় চালানসহ ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ১০ (দশ) টি ওয়ান শুটারগানসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশিদ ব্যাপারী (৩৬)কে গ্রেপ্তার করেছে রাজশাহীর র‌্যাব-৫। এ সময় ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ড জব্দ করা হয়। আব্দুর রশিদ ব্যাপারী পাবনার ঈশ্বরদী থানার মোঃ আইনুল ব্যাপারীর ছেলে। বুধবার(২৯ মে ২০২৪) ভোর সাড়ে ৪ টায় আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।

আব্দুর রশিদ উপজেলার আলাইপুর (নাপিতপাড়া) গ্রামে তার শ্বশুর বাড়ীতে (জনৈক মোঃ এখলাস (৫০), পিতা-মৃত মোবারক মন্ডল) অস্ত্র নিয়ে অবস্থান করছিল। সেখানে তল্লাশী করে বড় টিনের বাক্সের ভিতর হতে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ টি ওয়ান শুটারগান উদ্ধার করে র‌্যাব-৫। সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়ন অধিনায়কের কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুত্রে জানানো হয়, সে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী এবং পেশায় একজন প্রাইভেট চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র-গুলি সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ তার নিজ এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।

এছাড়াও ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক সম্রাট। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে নিজ এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টি করছিল। এর আগেও একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট অবৈধ মাদকদ্রব্যসহ ধরা পড়েছে।

বাঘা থানার উপ পরিদর্শক(এসআই)সাইদুল ইসলাম জানান, বুধবার (২৯ মে ২০২৪) বিকেলে র‌্যাব-৫ এর উপ পরিদর্শক (এসআই) জয়দেব শর্মা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দাযের করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট