1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ত্রি-মূখী লড়াই - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মোহনপুরে আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ত্রি-মূখী লড়াই

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধিঃ আগামী ২৯ শে মে বুধবার মোহনপুরে আগামীকাল তৃতীয় ধাপে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। এই উপজেলায় এবারে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছে।
এদের মধ্যে জানা যাচ্ছে কাপ পিরিচ প্রতীকে আল-মোমিন শাহ গাবরু,ঘোড়া প্রতীকে আলহাজ্ব এনামূল হক,এবং আনারস প্রতীকে আফজাল হোসেন বকুল এই তিন প্রার্থীর মধ্যে ত্রি-মূখী লড়াই হবে বলে অনেকে ধারণা করছে।
এছাড়াও আরও দুই জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন,দোয়াত কলম প্রতীকে মেহবুব হাসান রাসেল ও মটর সাইকেল প্রতীকে আলমগীর মোরশেদ রন্জু।অনেকে মনে করছেন এবারে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে  বর্তমান এমপি মোহাঃ আসাদুজ্জামান আসাদ ও সাবেক এমপি আয়েন উদ্দিনের মধ্যে নির্বাচনী লড়াই।
বর্তমান এমপি মোহাঃ আসাদুজ্জামান আসাদ এর প্রার্থী চার জন।
এবং সাবেক এমপি আয়েন উদ্দিন এর প্রার্থী একজন।দেখা যাচ্ছে বর্তমান এমপির ভাইয়েরা আনারস প্রতীকে আফজাল হোসেন বকুল এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এবারে বিধিনিষেধ থাকার কারনে বর্তমান এমপি নির্বাচণী প্রচারণায় সরাসরি মাঠে নামতে পারছেন না।এদিকে সাবেক এমপি আয়েন উদ্দিন কাপ পিরিচ মার্কা আল-মোমিন শাহ গাবরু এর পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।তাই অনেকে মনে করছেন সেই দিক দিয়ে কাপ-পিরিচ প্রতীক আল-মোমিন শাহ গাবরু জয়ের পাল্লাটা একটু বেশি ভারী।
আবার আনারস ও ঘোড়া প্রতীক তারাও মনে করছেন এবারে চেয়ারম্যান আমিই হবো।
অনেকে মনে করছেন যেহেতু এবারে দলীয় প্রতীক নাই।সেহেতু এবারে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ,সুন্দর,শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন হবে।এখন দেখার বিষয়  আগামী ২৯ শে মে বুধবার উপজেলা পরিষদ নির্বাচনে জনসাধারণেরা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট