1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

উপজেলা পরিষদ নির্বাচন ঃ বাঘায় প্রতীক পেয়ে প্রচারে চেয়ারম্যান পদে ২জনহ ৮ প্রার্থী, মাঠ ছাড়েননি বিএনপির রুমি

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে, রাজশাহীর বাঘা উপজেলায় ভোট নেওয়া হবে ৫ জুন’২৪। প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন চূড়ান্ত প্রার্থীরা।সোমবার (২০-০৫-২০২৪) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ ধাপের নির্বাচনে ৯জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মাঠ থেকে সরে যান চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের যগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান(পিন্টু)। এখন ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন-চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থী। চেয়ারম্যান পদে ২জনের মধ্যে, মোটরসাইকেল প্রতীক পেয়েছেন- বর্তমান চেয়ারম্যান ও রাজশাহীর জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড.মোঃ লায়েব উদ্দীন (লাভলু),আনারস প্রতীক পেয়েছেন রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রোকনুজ্জামান (রিন্টু) ।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোকাদ্দেস-টিয়াপাখী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কারুজ্জামান (নিপ্পন)- বই, হাফেজ মাওলানা মোঃ মেহেদী হাসান (মিনার) পেয়েছেন টিউবওয়েল প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনের মধ্যে কলস প্রতীক পেয়েছে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ ফাতেমা খাতুন(লতা), প্রজাপতি প্রতীক পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ(রুমি), ফুটবল প্রতীক পেয়েছেন-উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসাঃ রিনা খাতুন।

দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হলেও মাঠ ছাড়েননি ফারহানা দিল আফরোজ(রুমি)। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন বলেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট