1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, মানববন্ধন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও রামপাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রামপাল উপজেলা অডিটোরিয়াম ও রামপাল সরকারি কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার উল-কুদ্দুস, প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, মানবেশ রায়। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের চারটি দল অংশগ্রহণ করে। পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় দল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কৃপাসিন্ধু বিশ্বাস, প্রধান শিক্ষক শঙ্কর কুমার শিকদার, সহ-সুপার শেখ সোলায়মান সাব-ইন্সপেক্টর রিফাজ উদ্দিন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট