1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়া ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়া ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি…………………………….

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল  রবিবার ৫ মে ২০২৪ তারিখ সময় রাত্রী-১০.০০টার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে।

এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট-৭৫ পিচ, গাঁজা-২০ গ্রাম, মোবাইল-০৫টি, সীমকার্ড-০৭টি উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ জোবায়ের আহমেদ (২২), পিতা-মোঃ শফিক আহমেদ, ২। তরুণ কুমার (২৬), পিতা-তপন কুমার, উভয় সাং-বানেশ্বর মিস্ত্রী পাড়া, ৩। মোঃ সিজান আলী (২০), পিতা-মোঃ বাবলু হাসান, সাং-বানেশ্বর পূর্ব পাড়া, ৪। মোঃ শাকিল আহমেদ (২২), পিতা-মোঃ আহাদ আলী, ৫। মোঃ রিংকু ইসলাম (২৬), পিতা-মৃত বাচ্চু মন্ডল, উভয় সাং-বানেশ্বর মধ্যপাড়া, সর্ব থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক খলিল সরকারের গোডাউনের পূর্ব-দক্ষিণ দিকের ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই ঘটনাস্থল বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক খলিল সরকারের গোডাউনের পূর্ব-দক্ষিণ দিকের ফাঁকা জায়গায় র‌্যাবের টিম পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০৫ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ০৫ জনকে হাতে-নাতে আটক করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট